ছয় বছর পর মুক্তির আলোয় ‘লাল মোরগের ঝুঁটি’

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৪:১৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫:১৭

অনুদান পাওয়ার টানা ৬ বছর পর অবশেষে মুক্তির মিছিলে নাম লেখালো চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। ৭ নভেম্বর মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র হাতে পান ছবিটির নির্মাতা নুরুল আলম আতিক। 

তিনি বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।’ 

১০ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। 

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।

দীপক সুমন ও জ্যোতিকা জ্যোতি এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

/এমএম/
সম্পর্কিত
জাপানে থেকে মস্কোর ডাক পেলেন জয়া
জাপানে থেকে মস্কোর ডাক পেলেন জয়া
হাটে হাঁড়ি ভাঙলেন নির্মাতা আতিক, মিডিয়ায় চাপা উত্তেজনা!
হাটে হাঁড়ি ভাঙলেন নির্মাতা আতিক, মিডিয়ায় চাপা উত্তেজনা!
ভাড়ায় মোরগ রাখার সঙ্গতিও ছিল না: আতিক
এ সপ্তাহের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ ভাড়ায় মোরগ রাখার সঙ্গতিও ছিল না: আতিক
প্রথাগত বয়ানের বাইরে যাওয়ার চেষ্টা করেছি: নুরুল আলম আতিক
ছয় মাল্টিপ্লেক্সে ‘লাল মোরগের ঝুঁটি’ প্রথাগত বয়ানের বাইরে যাওয়ার চেষ্টা করেছি: নুরুল আলম আতিক
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা