এটাই নতুন ওয়েব ফিল্মের চঞ্চল চৌধুরী (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ০৯:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২১:২৭

চঞ্চল চৌধুরী মানেই নানামাত্রিক অভিনয়ের সম্ভার। সেই কথাটিই আবারও মনে করিয়ে দিলেন জাঁদরেল এই অভিনেতা। 

অনেকটাই বলা যায়, চমকে দিলেন তিনি। ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘বলি’ নামের ওয়েব ফিল্মের টিজার। সেখানে নেতিবাচক চরিত্রে ভিন্ন গেটআপে হাজির হয়েছেন চঞ্চল। এখানে তাকে মাফিয়া হিসেবে দেখা গেছে। যাকে সম্বোধন করা হয়েছে ‘সোহরাব’ হিসেবে। আর প্রতিপক্ষ ‘রুস্তম’র ভূমিকায় সামনে এসেছেন চঞ্চলের আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদীর’র সহঅভিনেতা সোহেল মণ্ডল। 

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব ফিল্মটির জন্য চঞ্চল চৌধুরী কুয়াকাটায় টানা শুটিং করছেন। সেখানকার এক দ্বীপের গল্প এতে উঠে এসেছে।

নিজের চরিত্র নিয়ে এর আগে এ তারকা বলেছিলেন,  ‘এটি একটি ভিন্ন জনপদের গল্প। এর কারণেই লুক চেঞ্জ করেছি। এটুকু বলতে পারি, আমাকে এখানে নতুনভাবে দেখা যাবে।’

পুরনো প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘‘দেবী’ সিনেমায় মিসির আলি চরিত্রটি করার সময় লুক চেঞ্জ করেছিলাম। ‘আয়নাবাজি’র সময়ও তা করেছি।  দর্শকরা গ্রহণ করেছিলেন। ‘বলি’র জন্যও সেটা করলাম। দেখা যাক।’’

ছবিটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, সোহানা সাবা, সাফা কবির, পলাশসহ অনেকে।

জানা যায়, আগামী ডিসেম্বরে এটি ভারতীয় ওটিটি হইচইয়ে মুক্তি পাবে।

টিজার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প