প্রতিষ্ঠান গড়লেন অপূর্ব

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৫:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৬

অভিনেতা হিসেবে অপূর্ব নিজেই এখন প্রতিষ্ঠান। এ পর্যায়ে এসে তিনি গড়লেন প্রযোজনা প্রতিষ্ঠান। নাম রেখেছেন ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’।

ঘোষণা দিয়েই শেষ নয়, এরমধ্যে এই ব্যানারে নির্মাণ করলেন ‘শুধু তুমিময়’ শিরোনামে একটি নাটক। যোবায়েদ আহসানের রচনায় নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। 

নিজের প্রযোজিত প্রথম নাটকে জিয়াউল ফারুক অপূর্ব জুটি বেঁধেছেন সাবিলা নূরের সঙ্গে। 

প্রযোজনা প্রতিষ্ঠান প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘টিভি নাটক দিয়ে শুরু করলাম। ভবিষ্যতে আরও বড় কিছু হবে বলে আশা করছি। দর্শককে রুচিশীল বিনোদন দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা।’

আরও বলেন, ‘বিদেশের বেশিরভাগ অভিনেতা নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নিয়মিত কাজ করে। আমিও সেভাবে ভালো ভালো কাজ করতে চাই। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করছি সবার সহযোগিতায় এ কাজটি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প