মিথিলার আন্দোলনে যুক্ত হতে পারেন আপনিও

বিনোদন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

বরাবরই নারীর পক্ষে সরব থেকেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কথা বলেছেন সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে। এ পর্যন্ত দুই বাংলায় যে ক’টি সিনেমা করেছেন তার প্রায় প্রতিটিই প্রতিবাদী নারী-চরিত্র। 

বিষয়টি নিয়ে এবার আরও একটু প্রকাশ্য হলেন এই শিল্পী। 

‘বহ্নিশিখা-আনলার্ন জেন্ডার’ নামের সামাজিক সচেতনতামূলক সংগঠনের জন্য গার্হস্থ্য সহিংসতা নিয়ে কথা বললেন মিথিলা। বিষয়টি উপস্থাপনে বেশ কিছু সামাজিক প্রচলিত বাক্য তুলে ধরেন তিনি।

মিথিলার ভাষ্য, ‘লাল শাড়িতে যাবা, সাদা শাড়িতে ফিরবা; মেয়েদের অ্যাডজাস্ট করে চলতে হয়; রাত করে বাসায় ফিরলে তো মার খাবেই; স্বামীর রাগই তো ভালোবাসা; গায়ে হাত তোলে? একটা থাপ্পড়ে কি হয়, টাকা পয়সা তো দেয়! এসব কথা আমাদের সমাজে পারিবারিক নির্যাতনকে স্বাভাবিক করে তুলেছে। আজ থেকে আমি এসব কথাকে বর্জন করছি। আমার সঙ্গে এই আন্দোলনে আপনিও বহ্নিশিখার সঙ্গে যুক্ত হন।’

পাশাপাশি এমন ঘটনা থাকলে সেটা উল্লেখ করে তাকে সোশ্যাল হ্যান্ডেলে ট্যাগ করার অনুরোধও করেছেন এই অভিনেত্রী।

এদিকে, ক’দিন আগে মিথিলা ফিরেছেন আফ্রিকার সিয়েরালিয়ন থেকে, ব্র্যাকের শিশু উন্নয়ন প্রজেক্ট শেষে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila)

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প