এক বছরেই বাপ্পি-মিতুর তিন ছবি

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৪:২৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘যন্ত্রণা’ নামের ছবির শুটিংয়ে মুন্সিগঞ্জ গিয়েছিলেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। এর কিছুদিন পর করোনার লকডাউনে পড়েন সবাই। সেটা শেষ হলেই সেপ্টেম্বরে আরও একটি নতুন ছবিতে ফেরেন বাপ্পি ও মিতু। শুটিং শুরু করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ নামের চলচ্চিত্রের।

এর দু’মাস না পেরুতেই নতুন খবর দিলেন নায়ক বাপ্পি। জানালেন, আবারও তারা জুটি হিসেবে আসছেন। নতুন ছবির নাম ‘কুস্তিগীর’।

এটি পরিচালনা করছেন শাহীন সুমন। এর মাধ্যমে আট বছর পর এই নির্মাতার ছবিতে যুক্ত হলেন তিনি। ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়েই পর্দায় অভিষেক ঘটে বাপ্পির। এরপর একই নির্মাতার ‘অন্যরকম ভালবাসা’ ও ‘জটিল প্রেম’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ ছবিতে তারা

এই চিত্রনায়ক বলেন, ‘শাহীন সুমন ভাইয়ের সিনেমা দিয়ে আমার চলচ্চিত্র যাত্রা শুরু। গুণী এ নির্মাতার সঙ্গে জুটি হয়ে পরপর তিনটি সিনেমায় কাজ করি। মাঝে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি- এটা আমার জন্য বিশেষ কিছু। শাহীন ভাই আমার জন্য সবসময়ই লাকি চ্যাম্প। আশা করি, এবারও ভালো কিছু হবে।’

গতকাল (১১ ডিসেম্বর) ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে বাপ্পি আমেরিকায় থাকায় আপাতত চুক্তি স্বাক্ষর হয়নি। জানা যায়, আগামী ২২ ডিসেম্বর থেকে ছবিটির কাজ শুরু হবে।

/এম/
সম্পর্কিত
নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!
নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!
জাহারা মিতুর ঈদ উপহার ‘সইর্ষার ফুল’
জাহারা মিতুর ঈদ উপহার ‘সইর্ষার ফুল’
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
প্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে
ঈদ বিশেষপ্রাণ ফিরেছে নারায়ণগঞ্জের ৩ প্রেক্ষাগৃহে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প