বিচারকের আসনে তিন কিংবদন্তি

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৪:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬

শুরু হয়েছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো  ‘ইয়াং স্টার’। বেসরকারি টিভি চ্যানেল আরটিভির এ আয়োজনটি ইতোমধ্যেই গানপ্রিয় মানুষদের পছন্দের তালিকায় রয়েছে।

অনুষ্ঠান কর্তৃপক্ষ জানালো, এবার বিশেষ পর্বে বিচারক হিসেবে আসছেন দেশের বরেণ্য তিন শিল্পী। কিংবদন্তি তিনজন হলেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বুলবুল মহলানবিশ, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে তিনটি বিশেষ পর্ব। এগুলো সাজানো হয়েছে দেশের গান দিয়ে। শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্যই এই আয়োজন করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে আগামীকাল ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে বিশেষ পর্ব। আর এতে অতিথি বিচারকের আসনে উপস্থিত থাকবেন বুলবুল মহলানবিশ।

১৫ ডিসেম্বর বুধবার রাত ৮টায় বিজয় দিবস স্পেশাল পর্বে অতিথি বিচারকের আসনে দেখা যাবে সুজেয় শ্যামকে। আর আগামী ২১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় দেশের গানের শেষ পর্বে অতিথি বিচারকের আসনে থাকবেন গাজী মাজহারুল আনোয়ারকে।

প্রতিটি পর্বেই প্রধান তিন বিচারক হিসেবে থাকছেন ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো আরটিভি ছাড়াও আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

এই রিয়েলিটি শো-এর উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

/এম/
সম্পর্কিত
মেলায় গাজী মাজহারুল আনোয়ারের নতুন বই
মেলায় গাজী মাজহারুল আনোয়ারের নতুন বই
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
‘ফিরতে হবে গাজী মাজহারুল আনোয়ারদের কাছেই’
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
দুই সংগীত কিংবদন্তির আসা-যাওয়ার দিন
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন