শীতের সকালে কাদা মাখামাখি, অসুস্থ নায়ক-নায়িকা

বিনোদন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩:০৫

পৌষের সকালে ঘুম ভাঙতেই যেখানে বেলা গড়িয়ে যায়, সেখানে ভোরে উঠে কাদাপানিতে করতে হবে লাফালাফি! বিষয়টি যে শুধু কঠিনই নয়, দুষ্করও।

আর সেটাই করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। এটা করতে গিয়ে একেবারে বিছানায় তারা। নায়ক জয়কে রীতিমতো অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধ গলাধঃকরণ করতে হচ্ছে আর নায়িকার লেগে গেছে ঠান্ডা। তাই শুটিংও আপাতত প্যাকআপ।

ঘটনাটা ‘প্রেম-প্রীতির বন্ধন’ ছবির। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। সিনেমার একটি গানের দৃশ্য গতকাল (২১ ডিসেম্বর) শুরু হয়েছিল রাজধানীর ৩০০ ফিটের পাশে। গানের এক ফাঁকে অপু-জয়

জয় বলেন, ‘যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আর আমাকে তো একেবারের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হচ্ছে।’

তিনি জানান, গতকাল  সকাল থেকে সারা দিন এর শুটিং হয়েছে। আজ কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আগামীকালও এর দৃশ্যধারণের শিডিউল রাখা হয়েছিল। তবে আপাতত শুটিং বন্ধ।

অপুর সেলফি

গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।’

এর আগে ঢাকার বাইরের ছবিটির কাজ হয়েছিল। অপু-জয় ছাড়া ‘প্রেম-প্রীতির বন্ধন’-এ অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?