অবশেষে সোহেল রানার শারীরিক অবস্থা স্থিতিশীল

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৪:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪:০৮

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত এক সপ্তাহে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টার পর এখন তার ফুসফুস বেশ ভালো সাড়া দিচ্ছে।

তবে তিনি এখনও আইসিইউতে আছেন বলে জানিয়েছেন তার ছেলে চিত্রনায়ক মাশরুর পারভেজ।

মাশরুর বলেন, ‌‘অবশেষে বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল হলো। আমরা আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে উনার ফুসফুস রিকোভার করতে শুরু করবে।’

সোহেল রানা বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত ২৫ ডিসেম্বর তাকে সেখানে নেওয়া হয়। করোনায় তার ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত হয়েছে। 

গত ২৯ ডিসেম্বর মাশরুর পারভেজ বলেছিলেন, ‌‘বাবার অবস্থা ভালো নয়। আমি আসলে বাবার অবস্থা বলে বোঝাতে পারবো না। ক্রিটিক্যাল সময় পার করছি। তবে বাবাকে ভেন্টিলেশন দিতে হচ্ছে না। সিপ্যাপের মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। মানে উচ্চমাত্রায় সাপোর্ট দিতে হচ্ছে।’

ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।

/এম/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে