মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে খুব এক্সাইটেড ছিলাম: পার্নো

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৩:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৭:১৩

অনুদানের ছবি ‘বিলডাকিনী’র শুটিংয়ে এখন বাংলাদেশের নওগাঁয় কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় গত ১৮ জানুয়ারি থেকে সেখানে চলছে তার শুট। আর গত এক সপ্তাহে কাজের অভিজ্ঞতাও চমৎকার বলে জানালেন পার্নো।

শুটিংস্পট থেকে তিনি বলেন, ‌‘‘এর আগে ‌‘ডুব’ সিনেমার শুট করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভালো ছিল। এবারও তাই। যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এখানকার মানুষগুলো খুব ভালো। আমাদের সহযোগিতা তো করছেনই, পাশাপাশি খুব আদর করছেন। এখানে রাতে নদীতে একটা শুট ছিল। সেখানে লাইট করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। পরে পাশের বাড়ির মানুষগুলোই আমাদের থাকতে ও খেতে দিয়েছেন। বহু জায়গায় শুটিং করেছি, কিন্তু এমন ভালোবাসা কোথাও পাইনি।’’

এটি বাংলাদেশে পার্নোর দ্বিতীয় সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় দেখা মিলেছিল তার।

পার্নো

নতুন ছবিতে পার্নোর চরিত্রের নাম হনুফা। মূলত তার জীবন-সংগ্রাম নিয়েই এর গল্প। এতে সহকর্মী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিমকে। এই অভিনেতা প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত পার্নো। বললেন, ‘‘তার অনেক নাটক দেখেছি। উনার অভিনীত ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি এই ছবিতে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড ছিলাম। কাজ করতে এসে বুঝলাম, উনি খুবই ব্রিলিয়ান্ট অ্যাক্টর। দারুণ মানুষও।’’

শুটিংয়ে পার্নো ও মোশাররফ

পরিচালক তুহিন জানান, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলছে।

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
মুখ খুলেছেন মোশাররফ করিম
মুখ খুলেছেন মোশাররফ করিম
শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?