সংসার নিয়ে বিস্ফোরক মন্তব্যের একদিন পর হানিমুনে ন্যানসি!

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ১৭:২৩আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:৩৩

জীবন ও সংসার নিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য প্রকাশের ২৪ ঘণ্টার মাথায় স্বামী-গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে গেলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

শনিবার (১৯ মার্চ) বিকালে কক্সবাজারের চেকইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

তারও ঘণ্টা দুই আগে আরেকটি তিক্ত প্রতিক্রিয়া জানান গণমাধ্যম তথা সমালোচকদের প্রতি। বলেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচলো, এই বা কম কি! শুভ দুপুর।’

ধারণা করা হচ্ছে, শুক্রবারের বিস্ফোরক বক্তব্য থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যানসি।

এদিকে কক্সবাজার থেকে ন্যানসি গণমাধ্যমকে জানান, ‘আমরা ভালো আছি। বেশ আছি। বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। এখানে দারুণ সময় কাটছে আমাদের।’

জানান, কক্সবাজার থেকে ২১ মার্চ ঢাকায় ফিরবেন এই দম্পতি।

বিস্ফোরক ন্যানসি: বিয়েটা না করলে প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’
ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন