ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৫

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩১ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

রবিবার (২৪ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর ছাদেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা নামে দুজন ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। এদের মধ্যে তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতে আসতো শাকিল নামে এক ব্যক্তি। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে তারা চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

এদিকে গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দুটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিন জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি