ওয়েব সিরিজ পরিচালনায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১১:২৪আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১:২৫

২০২১ সালের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আরিয়ান খান। শাহরুখপুত্রের মাদক কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। কারাভোগের পর জামিনে বাসাতে ফেরেন তিনি।

যদিও সেসব এখন অতীত। বেশ কিছুদিন গৃহবন্দি অবস্থায় থাকার পর আজকাল কখনও আইপিএলের টেবিল-মাঠে, তো কখনও বলিউডের পার্টিতে দেখা মিলছে তার। তবে শুধু তাই নয়, ক্যারিয়ার নিয়েও ভাবছেন তিনি। আর অনুপ্রেরণা যে তার বাবা খোদ শাহরুখ খান, সেটা নিশ্চিত। তবে অভিনয় নয়, পরিচালনা দিয়ে ক্যারিয়ার সাজাতে চাইছেন আরিয়ান।

জানা যাচ্ছে, অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ পরিচালনায় দেখা মিলবে তার। আপাতত সেই কাজের প্রস্তুতি নিচ্ছেন মন দিয়ে। চলতি সপ্তাহের দুইদিন এর পরীক্ষমূলক শুটিংও করেছেন আরিয়ান।

তবে কবে ফ্লোরে যাবে এই সিরিজটি- সে তথ্য এখনও মেলেনি! সূত্র মতে, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান।

শুধু আমাজনের ওয়েব সিরিজটির শুট নয়, এটির পর রেড চিলিজ অর্থাৎ শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থার তরফেও একটি সিনেমা বানাবেন আরিয়ান। পূর্ণদৈর্ঘ্যের ছবি হবে সেটা।

আরিয়ানের পাশাপাশি চলতি বছরে বলি অধ্যায় শুরু করেছেন শাহরুখ কন্যা সুহানাও। জোয়া আখতারের ‘অর্চি কমিক্স’র বলিউড ভার্সনে দেখা মিলবে তার। সঙ্গে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস