রংমিস্ত্রি মজিদ ও উচ্চবিত্ত লীনার ঘরপালানো গল্প

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১২:০৬আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৭:০৯

মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রংমিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ। দুজনার সামাজিক অবস্থান আকাশ-পাতাল হলেও রংয়ের সুবাদে হয় পরিচয় ও সখ্য।

মুনতাহা বৃত্তার এমন চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেন রাফাত মজুমদার রিংকু। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল। নাটকটির নাম ‘রং ঢং’।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, ‘নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।’

জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। রংমিস্ত্রি মজিদ ও উচ্চবিত্ত লীনার ঘরপালানো গল্প

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন