দীর্ঘদিন পর প্রকাশ্যে শবনম, জানালেন আড়ালে থাকার কারণ

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১১:১৮আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১২:৫৫

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্র। সে সময় নামভূমিকায় অভিনয় করে পর্দায় এসেছিলেন উপমহাদেশ বিখ্যাত অভিনেত্রী শবনম। 

এরপর আর কোনও বাংলাদেশি ছবিতে অভিনয় করেননি। আসেননি সাংবাদিকদের সামনে। নিভৃতজীবন কাটানো এই অভিনেত্রীকেও কোনও আয়োজনে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। অতঃপর তাকে পাওয়া গেল। 

গতকাল (২২ এপ্রিল) রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে এমন কোনও আয়োজনে অংশ নিতে দেখা গেছে শবনমকে।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। ইফতার আয়োজনে চমক হিসেবে ছিলেন অভিনেতা মাহমুদ কলিও। 

বিভিন্ন অনুষ্ঠানে নিজের অনুপস্থিতির কথা তুলে ধরেন শবনম। এক লিখিত বক্তব্যে জীবন্ত এ কিংবদন্তি বলেন, ‘আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। দীর্ঘ অভিনয় জীবনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী হয়ে থাকবো। প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ অন্যদের সঙ্গে আলমগীর, শবনম ও মাহমুদ কলি

চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আম্মাজান’ করার পর উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়াইনি। ইচ্ছে থাকলেও একই সঙ্গে মনের মতো চিত্রনাট্য ও শারীরিক অসুস্থতার কারণে আর কাজ করা হয়নি।’’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এসময় গুণী এই অভিনেত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। আমাদের ভুল শুধরে দিন।’

‘নাচের পুতুল’খ্যাত এই মহাতারকা পাকিস্তানের চলচ্চিত্রেও অত্যন্ত জনপ্রিয়। ৬০ থেকে ৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন ঢাকায় জন্মগ্রহণকারী শবনম। 

এদিকে, এদিন ইফতারে আরও অংশ নেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, নিরব, ইমনসহ অনেকে।

/এম/
সম্পর্কিত
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন