আবুল হায়াতের নাট্যরূপে নজরুলের ‘অগ্নিগিরি’

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২২, ১২:৪৬আপডেট : ২৪ মে ২০২২, ১২:৪৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ‘শিউলিমালা’। এই গ্রন্থের একটি ছোটগল্প ‘অগ্নিগিরি’। এ গল্পের ভাষা, স্থান, কাল, পাত্র-পাত্রী সবই ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত।

এবারের নজরুলজয়ন্তীতে সেই গল্প অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। যার নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত এবং প্রযোজনা ও পরিচালনা করেছেন নূর আনোয়ার রনজু। 

নাটকে দেখা যাবে, সবুর আখন্দ নামের মাদ্রাসাপড়ুয়া এক শান্তশিষ্ট যুবক বীররামপুর গ্রামের পাটোয়ারি আলী নসীব মিঞার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে। সে নসীব মিঞার একমাত্র মেয়ে নূরজাহানকে আরবি পড়ায়। অত্যন্ত লাজুক স্বভাবের সবুর কখনও চোখ তুলে নূরজাহানের দিকে তাকায় না। ঘটনাপ্রবাহে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তা এক ট্র্যাজেডির মাধ্যমে শেষ হয়। 

এদিকে গ্রামের দুষ্টু ছেলে রুস্তম ও তার সহযোগীরা উত্যক্ত করে সবুরকে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। 

‘অগ্নিগিরি’ নাটকটিতে নসীব মিঞা, সবুর ও নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ ও জেসমিন আরা। আরও অভিনয় করেছেন মিলি মুনশী, আনোয়ার শাহী, নাজিম উদ্দিন প্রমুখ। 

নাটকটি প্রচার হবে ২৫ মে রাত ৯টায়, বাংলাদেশ টেলিভিশনে।

/এমএম/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
বিনোদন বিভাগের সর্বশেষ
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলো তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলো তরুণী
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা