বিকল্প ব্যবস্থায় পাহাড়িদের কাছে সিয়াম-পূজা

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২২, ১৭:৪৫আপডেট : ০৩ জুন ২০২২, ২১:২৭

সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘শান’। ঈদুল ফিতরে দেশের সব বড় বড় হলে মুক্তি পাওয়া এ ছবিটি দর্শক প্রশংসায় ভাসছে এখনও।

সেই রেশ এবার পৌঁছে গেলো পাহাড়েও।

বৃহস্পতিবার (২ জুন) থেকে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিকল্প ব্যবস্থায় শুরু হয় ‘শান’-এর প্রদর্শনী। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হয় ছবিটির প্রথম ও দ্বিতীয় শো। শুক্রবার (৩ জুন) একই সময়ে সেখানে শো প্রদর্শিত হচ্ছে বলে জানান ‘শান’ নির্মাতা এম রাহিম।

আগামী ৫ ও ৬ জুন খাগড়াছড়ির নারানখাইয়া উপজেলা পরিষদ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি শো প্রদর্শন হবে।

এ বিষয়ে ছবিটির পরিচালক এম রাহিম বলেন, ‘‘আমরা ‘শান’কে পৌঁছে দিতে চাই দেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষের কাছে। যেন বড় পর্দায় উপভোগ সুযোগ পান তারা। এই লক্ষ্যেই পার্বত্য অঞ্চল থেকে বিকল্প প্রদর্শনী শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই দেখানো হবে।’’

ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ছবিটিতে নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে পূজা চেরী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প