ভাসছে সিলেট-সুনামগঞ্জ

১০ ট্রাক খাবার যাচ্ছে ডিপজলের, কোরবানির টাকা দেবেন অনন্ত

বিনোদন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৭:৪৫আপডেট : ২০ জুন ২০২২, ১১:১৯

ভাসছে সিলেট-সুনামগঞ্জ। স্মরণকালের এ ভয়াবহ বন্যায় এবার বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন চলচ্চিত্রের আলোচিত দুই ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল ও অনন্ত জলিল। পাশাপাশি আহ্বান জানালেন, সবার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে। 

ডিপজল জানালেন, চেষ্টা করছেন প্রতি সপ্তাহে ২ ট্রাক করে খাবার সিলেট ও সুনামগঞ্জে পাঠানোর। অন্যদিকে, ১৮ জুন রাতে ফেসবুক লাইভে এসে অনন্ত জানান, দুইয়ের অধিক কোরবানি না দিয়ে সে টাকা পাঠাবেন সিলেটে। 

অনন্ত বলেন, ‘‘প্রতি বছরের মতো ৮টা, ১০টা বা ১২টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা ২টি গরু কোরবানি দেবো। আর কোরবানির বাকি টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি ‘দিন দ্য ডে’, সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়াবো।’’

এদিকে ১০ ট্রাক খাবারের বিষয়ে ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। কারণ, সেখানে তো শুকনো মাটিই নেই। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে শুকনো খাবার পাঠাবো। মোট দশ ট্রাক। আশা করি এরমধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে।’

পাশাপাশি ডিপজল সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। জানান, প্রতি সপ্তাহে দুই ট্রাক করে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার পাঠানো হবে। 

উজানে ভারী বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীর পানি বাড়ছে। ডুবে গেছে সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা। সরকারের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?