প্রবাসী কামরুলের মৃত্যু নিয়ে নাটক

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১২:৩৪আপডেট : ২৪ জুন ২০২২, ১৮:১৭

আপনজনের মৃত্যু হলে স্বজনদের কেমন লাগে। কিংবা দুঃসময় এলে আপনজনরা কতটা আপন থাকে। এমনই এক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘আপনজন’।

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সঙ্গে কেয়া পায়েল। সিএমভি’র ব্যানারে নাটকটি সম্প্রতি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ।

নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি বলে মনে হয়। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। বাকিটা দর্শকদের রায়।’

‘আপনজন’-এ দেখা যাবে একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

অপূর্ব ও পায়েল এতে প্রবাসী কামরুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার প্রেমিকা আঁখি চরিত্রে কেয়া পায়েল। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘আপনজন’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন