পিয়া গিয়েছে দুবাই...

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৬:৪৫আপডেট : ২৬ জুন ২০২২, ১৭:৫২

প্রিয় মানুষ দূরে থাকলে সবকিছু যেন থেমে যায়। মনে হয়, অনেক কিছু থেকেও যেন কিছুই নেই। প্রিয় মানুষটির অভাব তাকে সবসময় তাড়া করে বেড়ায়। এবার সেই অনুভূতি গানে ছড়িয়ে দিলেন আঁখি আলমগীর। 

শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতীয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন। 

সম্প্রতি ভারতেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 
আঁখি বললেন, ‘গানটিতে যেমন বিরহের কথা আছে তেমনি আবার নাচের মতো অনুষঙ্গও আছে। যারা নাচতে পছন্দ করেন, এনজয় করতে পছন্দ করেন- তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবেন।’ আঁখি

শুধু গাওয়া নয়, এর ভিডিওতে নাচতে দেখা যাবে আঁখিকে। 

ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এবারের ঈদুল আজহায় গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।  

/এম/এমওএফ/
সম্পর্কিত
আলমগীরের শেষ, আঁখির শুরু...
আলমগীরের শেষ, আঁখির শুরু...
নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!
নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
জন্মদিনে স্মরণসালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন