যমজ সন্তান আসছে আলিয়ার কোলে? ইঙ্গিত দিলেন রণবীর

বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২২, ১১:৪৮আপডেট : ১৮ জুলাই ২০২২, ১১:৫০

আলিয়া ভাট মা হচ্ছেন, এই খবরেই মাতোয়ারা বলিউড। হবু বাবা রণবীর কাপুর এবার ইঙ্গিত দিলেন, আসছে তাদের যমজ সন্তান।

সম্প্রতি, এক অনুষ্ঠানে রণবীর একটি খেলায় অংশ নেন। যেখানে তাকে দুটি সত্য ও একটি মিথ্যা কথা বলতে বলা হয়। আর এতেই পাওয়া যায় যমজ সন্তানের ইঙ্গিত।

রণবীরের উত্তর ছিল, ‘আমি যমজ সন্তানের বাবা হতে চলেছি। আমি একটা খুব বড় পৌরাণিক ছবির প্রকল্পে কাজ করছি। আমি আমার অভিনয় জীবন থেকে বড় একটা বিরতি নিতে চলেছি।’

এরপর যমজ সন্তানের বিষয়টি চাউর হয়। কারণ পৌরাণিক ছবি বলতে ‘ব্রহ্মাস্ত্র’র কথাই হয়তো বুঝিয়েছেন রণবীর। কাজ থেকে বিরতি? সেটা আপাতত সম্ভব নয়। কারণ হাতে এখন একগুচ্ছ ছবির চুক্তি। তা হলে এটিই মিথ্যা। বাকি দু’টি বিবৃতি সত্যি বলে ধরে নিয়েছেন উপস্থিত সবাই। যার একটি হলো, যমজ সন্তান আসছে আলিয়া ও রণবীরের ঘরে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি এ বছরে বলিউডের সবচেয়ে বড় ইভেন্টগুলির একটি ছিল। করোনার কারণে বার বার পিছিয়ে গিয়েছিল এই বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরেই বিয়ে সেরে ফেলেন তারা।

সূত্র: বলিউড লাইফ

/এম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?