বাবার মৃত্যুবার্ষিকীর দিনই মা হারালেন আফজাল হোসেন

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১২:৩৩আপডেট : ১৮ জুলাই ২০২২, ১২:৪৭

বাবার মৃত্যুবার্ষিকীর দিনই মাকে হারালেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। গতকাল (১৭ জুলাই) রাত ৮টায় মা মনুয়ারা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি... রাজিউন)।

তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আফজাল একই তারিখে এর আগে তার বাবা আলি আশরাফ হোসেনকে হারিয়েছেন।

ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য কামাল বায়েজীদ মায়ের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফজাল ভাইয়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার কিডনি জটিলতাও ছিল।’

জানা যায়, আজ (১৮ জুলাই) সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে আফজাল হোসেনের মায়ের দাফন সম্পন্ন হবে। এর আগে ঢাকা ও সাতক্ষীরায় হবে জানাজা।

/এম/
সম্পর্কিত
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন