মেয়ের মা হচ্ছেন মাহি, নাম ফারিশতা

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৪:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৯:৩১

এখন মাতৃত্বকালীন অবসরে আছেন মাহিয়া মাহি। যদিও থেমে নেই তার গতিবিধি। শুটিং বন্ধ রাখলেও সিনেমার প্রচারণায় সরব এই নায়িকা। সেই ফাঁকে জানালেন মাতৃত্বের নতুন খবরও।

মাহি বললেন, ‘আমি জানি আমার মেয়ে হবে। তার নাম ঠিক করেছি ফারিশতা।’  

দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’। তবে মুক্তির প্রথম দিনে (৭ অক্টোবর) এই নায়িকা ব্যস্ত ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে যেতে যেতে জানান, শনিবার সিনেমাটি দেখতে যাবেন প্রেক্ষাগৃহে। তবে শুক্রবার দুপুর থেকেই ছবিটির প্রশংসা পাচ্ছেন মুঠোফোনে-সোশাল হ্যান্ডেলে।

ছবিটি প্রসঙ্গে মাহি বলেন, ‘‘এর আগে যত কাজ করেছি, সেগুলোর চেয়ে পুরোপুরি ভিন্ন এক গল্পের কাজ এটি। এত প্রেম, ভালোবাসা আর আবেগের ছবিতে আগে কখনও কাজ করিনি। এ সিনেমায় অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দর্শক খুঁজে পাবেন। ছবির দৃশ্যধারণের সময় থেকে শুরু করে মুক্তি পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে তাতে বলতে পারি, এটি আমার আলোচিত ‘পোড়ামন’ ছবিকেও ছাড়িয়ে যাবে।’’

মাহি সবাইকে ছবিটি দেখার অনুরোধ করেন। বলেন, ‘ছবিটা দেখে যদিও কারও খারাপ লাগে, সেটাও আমাদের জানাবেন।’

মাহিয়া মাহি চলমান মাতৃত্বকালীন সময় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।’

মাহির কোলজুড়ে ছেলে নাকি মেয়ে আসছে, সে বিষয়ে জানতেই প্রশ্ন এলো নবজাতকের নামের বিষয়টি। এ প্রসঙ্গেও মাহি বেশ অকপট। বললেন, ‘যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও নাম ঠিক করিনি। জানি, আমার মেয়েই হবে। তাই নাম নিয়ে আর ভাবছি না।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প