জ্যাকুলিনের বিরুদ্ধে নোরা ফাতেহির মামলা

বিনোদন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৮ আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩:৩২

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা করেছেন আরেক অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সোমবার (১২ ডিসেম্বর) দিল্লি আদালতে মানহানির অভিযোগ এনে মামলাটি করেন নোরা। তার অভিযোগ, ‘জ্যাকুলিন তার ক্যারিয়ার ধ্বংস করেছেন’।

জ্যাকুলিন ও নোরা ফাতেহির মধ্যকার এই দ্বন্দ্ব ভারতের সমালোচিত অর্থ প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে কেন্দ্র করে। তার সঙ্গে দুজনেরই সখ্য ছিল বলে শোনা যায়। সুকেশের বিরুদ্ধে চলমান মানি লন্ডারিং মামলায় নোরা-জ্যাকুলিন দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

মামলার অভিযোগপত্রে নোরা ফাতেহির দাবি, জ্যাকুলিন বয়ান দিতে গিয়ে ‘নিজের স্বার্থরক্ষায়’ তার নামে মানহানিকর অভিযোগ করেছেন। এটি নোরার সম্মানহানি এবং ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা বলেও মনে করেন ‘দিলবার’ গার্ল।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রাক্তন ফোর্টিস হেলথকেয়ারের প্রমোটার শিবিন্দর সিংহের স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তখন ইডি দাবি করে, সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার নিয়েছেন জ্যাকুলিন। যেই অর্থ মূলত অপরাধের মাধ্যমে হাতিয়েছে সুকেশ।

এ কারণে জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে গত নভেম্বরে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন দিল্লি আদালত।

সুকেশের অর্থ প্রতারণা মামলায় গভীরভাবে জড়িয়ে যাওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েন জ্যাকুলিন। গণমাধ্যমকে জানান, তিনি ছাড়া আরও অনেক তারকা সুকেশের কাছ থেকে উপহার নিয়েছে। তাদের মধ্যে নোরা ফাতেহি একজন।

এভাবেই সুকেশ বিতর্কে নোরার নাম জড়িয়ে যায়। এজন্য তাকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার, আছেন শিক্ষক-ব্যবসায়ী ও চাকরিজীবী
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার, আছেন শিক্ষক-ব্যবসায়ী ও চাকরিজীবী
জুলাই আন্দোলনে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলি মিললো মুহিতের কাছে
জুলাই আন্দোলনে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলি মিললো মুহিতের কাছে
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
বিনোদন বিভাগের সর্বশেষ
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’