ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩

মুশফিক ফারহান ও তানজিন তিশা জুটিবেঁধে খুব বেশি কাজ করেননি। তবে যে কয়টি কাজে তারা হাজির হয়েছেন, লুফে নিয়েছেন দর্শক। ব্যতিক্রম হয়নি এবারও। ‘কঞ্জুস’ নাটকের মাধ্যমে বছরের শুরুতেই বাজিমাত করলেন তারা।

গত ৩ জানুয়ারি নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয়। এরইমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৫৩ লাখ। দর্শকের এমন আগ্রহের সুবাদে নাটকটি অবস্থান করছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। বাংলাদেশ অংশের ট্রেন্ডিং তালিকায় ‘ইত্যাদি’, ‘অপশন বি’, ‘মিট মাই ওয়াইফ’ ইত্যাদি কনটেন্টকে টপকে এক নম্বরে রয়েছে ফারহান-তিশার কাজটি।

দর্শকের অসামান্য সাড়া পেয়ে আপ্লুত ফারহান। বললেন, ‘বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। এজন্য আনন্দিত। এই নাটকের গল্পটা শুধু মজার নয়, এখানে জীবনবোধের একটা উপলব্ধিও আছে। এমন কাজ করতে বরাবরই ভালো লাগে। আমি বিশ্বাস করি ভালো নাটক দর্শকের কাছে পৌঁছবেই।’

অন্যদিকে তানজিন তিশার ভাষ্য, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এটি।’

‘কঞ্জুস’ নির্মাণ করেছেন মহিদুল মহিম। তার বক্তব্য, ‘আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখেন এবং তাদের ভালোলাগা, ভালোবাসার কথা জানান, তখনই কাজের সার্থকতা অনুভব করি।’

সরকার সুমন প্রযোজিত এ নাটকের চিত্রায়ণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সম্পাদনায় তানভীর তন্ময় ও তাহসান আহমেদ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক