সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে: তারিখ, স্থান, অতিথি, পোশাক সবই চূড়ান্ত

বিনোদন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫১

কয়েক বছর ধরেই মনের লেনাদেনা চলছিলো। গোপন প্রেমের কিছু ঝলক বিভিন্ন সময়ে এসেছে গণমাধ্যমের পাতায়, হয়েছিলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক। তবে আর ডুবে ডুবে জল খাওয়া নয়, একেবারে অবগাহন। হ্যাঁ, বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তারা।

বলা হচ্ছে, বলিউডের এই সময়ের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা। আগামী ৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করতে চলেছেন। এমনটাই দাবি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর।

৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আয়োজন। জমকালো অনুষ্ঠানের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। বিয়ের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে রাজস্থানের বিখ্যাত নগর জয়সালমেরে অবস্থিত ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদকে। বিয়েতে ১০০ থেকে ১২৫ জন অতিথি থাকবেন। এর মধ্যে সিদ্ধার্থ-কিয়ারার পরিবারের সদস্যরা তো থাকছেনই, সঙ্গে বলিউডের করন জোহর, শহীদ কাপুর, মিরা রাজপুত, মনিশ মালহোত্রাসহ তাদের কাছের মানুষেরা হাজির হবেন।

জয়সালমেরের সেই প্রাসাদে অতিথিদের থাকার জন্য ৮০টি কক্ষ বুক করা হয়েছে। তাদের আনা-নেওয়ার জন্য থাকছে ৭০টি গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ির সংখ্যাই বেশি।

সূর্যগড় প্রাসাদ, এখানেই হবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে এদিকে বিয়ের জন্য সিদ্ধার্থ-কিয়ারার পোশাকও চূড়ান্ত হয়ে গেছে। কদিন আগেই ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গেছে কিয়ারাকে। বিয়ের পোশাকের জন্যই যে তিনি সেখানে গেছেন, তা বুঝতে দেরি হয়নি কারোর।

উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারা জুটি বেঁধে ‘শেরশাহ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ছবিতে কাজ করতে গিয়েই তাদের প্রেমের সূত্রপাত। এরপর একসঙ্গে দেশ-বিদেশে অবকাশযাপন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুবাদে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে।

‘শেরশাহ’র শুটিংয়ে সিদ্ধার্থ-কিয়ারা সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/
সম্পর্কিত
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ 
কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ 
বিনোদন বিভাগের সর্বশেষ
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা