যুক্তরাষ্ট্রের ২২ শহরে মুক্তি পাচ্ছে চাটগাঁইয়া সিনেমা

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’। কেবল চট্টগ্রামের প্রেক্ষাগৃহ দিয়েই এর পর্দাজীবন শুরু হয়। এরপর অবশ্য ঢাকাসহ আরও একাধিক জেলায় মুক্তি পায় ছবিটি। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ মাতানোর পালা।

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ১০ ফেব্রুয়ারি মার্কিন মুলুকের ২২টি শহরের ৫১টি সিনেমা হলে মুক্তি পাবে ‘মেইড ইন চিটাগং’। গত ৬ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলন করে খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনে এর পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা’য় সপ্তাহে ২৮টি শো চলবে। এরপর দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা আরও বাড়বে।

এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। আমার মনে হয়, এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ। ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। এটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।’’

‘মেইড ইন চিটাগং’র প্রযোজক-পরিবেশকরা সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘মেইড ইন চিটাগং’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ প্রমুখ। রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক-কমেডি ঘরানার সিনোমটির প্রযোজক এনামুল কবির সুজন।

যুক্তরাষ্ট্রের পর কানাডা এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও ছবিটি পরিবেশনা করবে বায়স্কোপ ফিল্মস।

/কেআই/
সম্পর্কিত
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
বিনোদন বিভাগের সর্বশেষ
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক