ফাইনালের আগে নগর বাউল উন্মাদনা

রবিউল ইসলাম রবি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫

বিপিএলের নবম আসরের ফাইনালের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। প্রথমে ‘মাকসুদ ও ঢাকা’, তারপর ‘ওয়ারফেজ’ মঞ্চ মাতায়। কিন্তু সবার অপেক্ষা কেবল জেমসের জন্যই! ঘড়িতে পাঁচটা বাজতেই মঞ্চে ওঠেন জেমস। একের পর এক তার বিখ্যাত গানে উন্মাদনায় মেতেছে গোটা গ্যালারি। 

স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডকে পেছনে রেখে বানানো হয় মঞ্চ। সেই মঞ্চে ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন জেমস। প্রথম গান গাইতেই স্টেডিয়ামে গগনবিদারী চিৎকার। কানায় কানায় পূর্ণ গ্যালারি নগরবাউলে মাতাল। এ গানের পর জেমস তার বিখ্যাত বেশ কয়েকটি গান গেয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য- ‘দেওয়ানা মাস্তানা’, ‘তারায় তারায় রটিয়ে দেবো’, ‘মীরা বাঈ’ ইত্যাদি।  

ব্যান্ড ‘ওয়ারফেজ’র পরিবেশনা জেমসের গানে এতই মজে ছিলেন দর্শকরা, সন্ধ্যা ছয়টায় টসের সময়ও ‘ওয়ান মোর, ওয়ান মোর’ স্লোগান ওঠে। পাক্কা একঘণ্টা গ্যালারি মাতিয়ে জেমস ‘ভিগি ভিগি’ গানে শেষ করেন তার মনমাতানো পারফরম্যান্স। মঞ্চ ত্যাগের আগে আশ্বাস দিয়ে গেছেন, ‘বেঁচে থাকলে আবার দেখা হবে।’
 
জেমসের আগে ‘ওয়ারফেজ’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ পাঁচটি গান পরিবেশন করে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিপিএলে ফিক্সিং কাণ্ড: ক্রিকেটার অমিতসহ ৪ জনের শাস্তি 
বিপিএলে ফিক্সিং কাণ্ড: ক্রিকেটার অমিতসহ ৪ জনের শাস্তি 
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
সংশোধিত বিপিএলের সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই কোনও ম্যাচ 
সংশোধিত বিপিএলের সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই কোনও ম্যাচ 
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!