আফজাল হোসেন ও দীপা খন্দকারকে নিয়ে সিনেমা

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৭

একাকীত্বের গল্প নিয়ে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘একা’। ফরিদুর রেজা সাগরের একই নামের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। গত বছরের ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করেন নির্মাতা।

রাজধানীর ধানমন্ডি, কেরানীগঞ্জের কলাতিয়া, রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে গত সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এই সিনেমায় নন্দিত অভিনেতা আফজাল হোসেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপা খন্দকার। 

আফজাল হোসেন জানান, সিনেমায় তাকে দেখা যাবে সিন্ধু চরিত্রে। 

অভিনেতা বলেন, ‘ঘটনাচক্রে একদিন সিন্ধু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে তার স্বপ্ন ফানুসের মতো মাটিতে পড়ে যায়। এই চরিত্রে অনেক বাঁক রয়েছে, যা দর্শক পর্দায় দেখতে পারবেন।’

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এর আগে আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি, নাটক-টেলিছবিতেও অভিনয় করেছি। এমন একজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করাটাও শিল্পী হিসেবে আমার জন্য পরম সৌভাগ্যের এবং গর্বের বিষয় ছিল। কিন্তু সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে পারাটা অনেক বড় প্রাপ্তির বিষয়। শ্রদ্ধেয় সালাহউদ্দিন জাকী স্যারের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি।’ 

আফজাল হোসেন, দীপা খন্দকার ও সালাহউদ্দিন জাকী এদিকে নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী বলেন, ‘আমি সবসময় ভালো গল্পের কাজ করতে চেয়েছি। এই সিনেমার গল্পও দারুণ। সিনেমার গল্পে দেখানো হয়েছে, মানুষ পৃথিবীতে একা আসে, কিন্তু কখনও একা থাকে না। কেউ না থাকলেও প্রকৃতি তার পাশে থাকে। এই সিনেমায় তথাকথিত নায়ক-নায়িকা নেই। আছে কিছু চরিত্র। গল্প, শিল্পীদের অভিনয়- সব মিলিয়ে আশা করছি ভালো কিছু হবে।’ 

নির্মাতা জানান, শুরুতে সিনেমার নাম ছিল ‘অপরাজেয়’। পরে নাম পাল্টে রাখা হয়েছে ‘একা’। এতে আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?