বাগদানবার্ষিকীতে বিচ্ছেদের ঘোষণা দিলেন ফারিয়া

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৯:৫৫আপডেট : ০২ মার্চ ২০২৩, ১১:৫৮

সাত বছর চুটিয়ে প্রেম। এরপর আংটি বদল। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিয়ে করবেন। কিন্তু এরপর দিন, সপ্তাহ, মাস পেরিয়ে বছর গড়িয়ে যায়, বিয়ে আর হয় না! শেষমেশ গেলো বছরের ডিসেম্বরে জানান, বিয়েটা আপাতত করছেন না।

প্রেম-বাগদান-বিয়ে সংক্রান্ত এই সমীকরণ চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। ২০২০ সালের ১ জানুয়ারি প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক আর পূর্ণতা পেলো না। তিন বছর পর বাগদানবার্ষিকীতেই নায়িকা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন, তারা আলাদা হয়ে গেছেন।

বুধবার (১ মার্চ) নিজের সোশাল হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন ফারিয়া। সেখানে বলেছেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে।’

সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে ফারিয়া বলেছেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, আমার এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।’

ফারিয়ার বিবৃতি (বামে) ও বাগদানের পর রনি-ফারিয়া এর আগে গেলো ৬ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনের ‘মামানামা-আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে যুক্ত হয়ে ফারিয়া তার বিচ্ছেদের খবর দিয়েছিলেন। তখন ফারিয়া জানান, ১৫ থেকে ১৬ বছর বয়সে প্রথম প্রেমে জড়িয়েছিলেন তিনি। এরপর থেকে গত বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত তিনি কখনও সিঙ্গেল ছিলেন না।

ফারিয়ার ওই মন্তব্যের সূত্রেই ধারণা করা যায়, ৩ ডিসেম্বর রনির সঙ্গে তার পাকাপাকি বিচ্ছেদ হয়েছে। যেটার ঘোষণা দিলেন পহেলা মার্চে।

এদিকে ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন উপস্থাপনা অনুশীলনে। আগামী ৯ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে উপস্থাপনা করবেন তিনি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন