অকাল প্রয়াত বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করে গান

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৭:৫৭আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৭:৫৭

অকাল প্রয়াত সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করে প্রকাশ হলো নতুন গান ‘রাঙা পরী’। যে গানটি শিল্পীর মৃত্যুর আগেই তার জন্য রচনা করেছিলেন সাংবাদিক জুবায়ের রহমান চৌধুরী। কিন্তু সেটিতে আর সুর বসিয়ে কণ্ঠ দেওয়া হয়নি বর্ণর।

২০২১ সালের ১৭ জুলাই করোনাভাইরাসের আক্রমণে পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ণ।

মূলত সেই শোক শক্তিতে পরিণত করে জুবায়ের রহমান চৌধুরীর আগ্রহে গানটির সুর করেন তারেক আহসান এবং সংগীতায়োজন করেছন ওয়াহিদ শাহিন। এতে কণ্ঠ দেন সুলতান মাহমুদ ও বৃষ্টি দোলা।

শুক্রবার (১০ মার্চ) এসএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটির ভিডিও।

গীতিকার জুবায়ের রহমান চৌধুরী বলেন, ‘‘আমার স্কুল জীবনের সহপাঠী, সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীর অনুপ্রেরণায় গান লেখা শুরু করি। তারই সংগীতায়োজনে ২০১২ সালে ‘বর্ণ উইথ কালারস-১’ ‌অ্যালবামে আমার লেখা দেব চক্রবর্তীর কণ্ঠে ‘কাছে আসার ইচ্ছে থেকে’ গানটি প্রকাশ পায়। এর পর ২০১৪ সালে বর্ণর কণ্ঠে মুক্তি পায় ‘ভেজা মন’ শিরোনামের আরেকটি গান। সেই ধারাবাহিকতায় লিখেছিলাম ‘রাঙা পরী’ গানটি। কিন্তু সেটিতে আর সুর বসানো হলো না বন্ধুর। তাই ‘রাঙা পরী’ গানটি বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করেছি।’’

জুবায়ের রহমান চৌধুরী গানের ভুবনে অসম্ভব মেধাবী একজন ছিলেন বর্ণ চক্রবর্তী। চারুকলায় উচ্চতর ডিগ্রি নিয়েও তিনি সঙ্গে ছিলেন গানের। গান তৈরি পাশাপাশি নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।

মৃত্যুর তিন মাস আগে ২০২১ সালের ৯ এপ্রিল মুক্তি পায় এই সংগীতশিল্পীর প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। একই বছরের ১৭ জুলাই রাজধানীর রামপুরার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করোনা ভইরাসের কাছে হার মেনে।

রাঙা পরী:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর