কন্যার বাবা হলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৪:০১আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯:৫৫

রমজান মাসের চাঁদ দেখার সুবাদে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পাকিস্তানে রোজা শুরু হয়েছে। আর প্রথম রোজার দিনেই আনন্দের জোয়ার এলো পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ঘরে। বৃহস্পতিবার (২৩ মার্চ) কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সোশাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে শিল্পী নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন।

আতিফ বলেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে। বাচ্চা ও সারাহ (স্ত্রী) দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন।’

এই পোস্টে ভক্তদের রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন আতিফ আসলাম। সেই সঙ্গে প্রকাশ করেছেন কন্যার নামও। একমাত্র কন্যার নাম রেখেছেন ‘হালিমা আতিফ আসলাম’।

২০১৩ সালের ২৯ মার্চ শিক্ষাবিদ সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। এরপর তাদের ঘরে জন্ম নিয়েছে দুই পুত্র। যাদের নাম আবদুল আহাদ ও আরিয়ান আসলাম।

উল্লেখ্য, পাকিস্তানের গায়ক হলেও আতিফ আসলামের জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে বিস্তৃত। বলিউডে বেশ কয়েকটি সুপারহিট গান গেয়েছেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল অব্দি বহু হিন্দি সিনেমায় কণ্ঠ দিয়েছেন আতিফ। এরপর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব-লড়াইয়ের জেরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয় বলিউডে।

আতিফের কণ্ঠে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান হলো- ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘তেরা হোনে লাগা হু’, ‘তেরে লিয়ে’, ‘পিয়া ওরে পিয়া’, ‘জিনে লাগা হু’, ‘ম্যায় রাঙ্গ শারবাতো কা’, ‘জিনা জিনা’, ‘তেরে সাং ইয়ারা’, ‘দিল দিয়া গাল্লা’ ইত্যাদি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
ফেসবুক প্রেমিকার টানে বিনা ভিসায় সীমান্ত পার: শেষ পর্যন্ত মিললো না প্রেম, ঠাঁই হলো জেলে
ফেসবুক প্রেমিকার টানে বিনা ভিসায় সীমান্ত পার: শেষ পর্যন্ত মিললো না প্রেম, ঠাঁই হলো জেলে
বিনোদন বিভাগের সর্বশেষ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন