‘ইত্যাদি’র মঞ্চে স্বর্ণযুগের চার নায়কের আড্ডা

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৯:৪৮আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩:২৬

শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়। এই চার অভিনেতা মূলত বাংলাদেশ টিভি নাটকের স্বর্ণযুগের প্রভাবশালী নায়ক। যারা এখনও নাটক-সিনেমায় অভিনয়ে-নির্মাণে নিজেদের নিয়মিত রেখেছেন।

সেই চার নায়ক এবার একই মঞ্চে মেতেছেন আড্ডায়। আর এই বিরল আড্ডার আয়োজন করেছেন টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। 

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এবারের ঈদ ‘ইত্যাদি’তে চার নায়ককে ঘিরে ছন্দে-সুরে আয়োজন করা হলো ব্যতিক্রমী আড্ডার অনুষ্ঠান। সদ্য শুটিং শেষ হওয়া এই আড্ডাও সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই গাইলেন! হানিফ সংকেত তাদের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করিয়েছেন। পর্বটিতে শিল্পীদের কণ্ঠে ছিলো এই সময়ের একটি বিষয়কে নিয়ে আতংকের কথা। কিন্তু কি সেই আতংক, যার কারণে শিল্পীরাও ভীত হলেন! এই আতংকের কারণ জানা যাবে ঈদের পরদিন প্রচারিতব্য ঈদ ‘ইত্যাদি’তে।

এবারের ‘ইত্যাদি’তে অংশ নিয়েছেন আরেক টিভি নায়ক-নির্মাতা জাহিদ হাসানও। তবে তিনি সতীর্থদের সঙ্গে আড্ডা নিয়ে মুখোমুখি হয়েছেন দর্শকদের।

‘ইত্যাদি’র মঞ্চে স্বর্ণযুগের চার নায়কের আড্ডা ‘ইত্যাদি’র নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের আয়োজনে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৬ জন দর্শক। মাত্র ১৫ সেকেন্ডের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে এই উপকরণ তৈরি করা হয়েছে বলে জানান হানিফ সংকেত। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলি ওপরে তুলে ধরেন তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত ভাগ্যবান চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। যিনি একাই দর্শকদের সঙ্গে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র মঞ্চে স্বর্ণযুগের চার নায়কের আড্ডা

/এমএম/
সম্পর্কিত
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না