গাইলেন অভিনেত্রী হিমি 

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ০০:২১আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০০:৪৭

টিভি-ইউটিউব নাটকের অন্যতম বাজার কাটতি নায়িকা এখন জান্নাতুল সুমাইয়া হিমি। যেমন গ্ল্যামার-অভিনয়, তেমন সেন্স অব হিউমার রয়েছে তার। তাই তো বেশির ভাগ মজার নাটকেই দেখা মেলে তাকে।

তবে এসব ছাপিয়ে এবার তিনি নাম লেখালেন গানেও! না, নাটকের দৃশ্যে গানের সঙ্গে ঠোঁট মেলানো নয়। সরাসরি গাইলেন এই অভিনেত্রী। এই সুবাদে জানা গেলো, হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে ভালো দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন অভিনেত্রী। তারই প্রতিধ্বনি মিলছে এই ঈদে। 

এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে মুক্তিপ্রতিক্ষীত ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় নাটক ‘পরাণ পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি। কণ্ঠে তার সহশিল্পী আভরাল সাহির। ‘পরাণ পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।

গাইলেন অভিনেত্রী হিমি  প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি জানালেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনও মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পরিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।’ 

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে নাটকের পাশাপাশি গানটিও প্রকাশ হবে ঈদের দিন। গাইলেন অভিনেত্রী হিমি 

/এমএম/
সম্পর্কিত
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
ইউটিউব ট্রেন্ডিং: ঈদের কোন কাজগুলো এগিয়ে
ইউটিউব ট্রেন্ডিং: ঈদের কোন কাজগুলো এগিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প