এ সপ্তাহের ছবি

‘ফিরে দেখা’ ও ‘ফুলজান’ দেখা যাবে ৩৭ প্রেক্ষাগৃহে

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ০০:০৭আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪:১৩

দেশের প্রেক্ষাগৃহে হাজির নতুন দুটি সিনেমা। এগুলোর নাম ‘ফিরে দেখা’ ও ‘ফুলজান’। শুক্রবার (১৬ জুন) মোট ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাছে ছবি দুটি। সংশ্লিষ্টদের কাছ থেকে হলের তালিকাসমেত তথ্যটি জানা গেলো।

‘ফিরে দেখা’ পরিচালনা করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। এটি তার পরিচালিত প্রথম ছবি। ২০১৯-২০ অর্থবছরে ছবিটির জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন তিনি। এরপর লম্বা সময় ধরে ছবি নির্মাণ করেন।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রোজিনা নিজেও। এছাড়া আছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও স্পর্শিয়া। রাজবাড়ীর মনোরম লোকেশনে হয়েছে ছবিটির চিত্রায়ন। দেশের ২২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ফিরে দেখা’।

‘ফিরে দেখা’ সিনেমায় নিরব ও স্পর্শিয়া নিজের প্রথম নির্মাণ নিয়ে রোজিনা বলেছেন, ‘দর্শক আমার অভিনীত অনেক ছবি দেখেছেন। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার প্রথম পরিচালিত ছবি; আশা করি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’

‘ফিরে দেখা’র হল লিস্ট:

অন্যদিকে ‘ফুলজান’ মুক্তি পাচ্ছে ১৫টি প্রেক্ষাগৃহে। এটি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, লিটন খন্দকার, জেসমিন জারা, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এটুএস মাল্টিমিডিয়া।

কোনও তারকা শিল্পী না থাকলেও এই ছবি নিয়ে আশাবাদী মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘স্টার কাস্ট থাকতে হবে, এমন কোনও কথা নেই। এখন সিনেমার গল্পই সুপারস্টার। এই ছবির গল্পটাই আসল তারকা; আর আমি এটা ভেবেই কাজটি করেছি। গল্প যদি ভালো হয়, ছবি দর্শক গ্রহণ করবে।’

‘ফুলজান’র হল তালিকা মিষ্টি জান্নাতের মতে, এটি ব্যতিক্রম গল্পের ছবি। পরিবার নিয়ে দেখার মতো ছবি। তাই দর্শককে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

/কেআই/
সম্পর্কিত
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
দীর্ঘদিন অসুস্থ ইলিয়াস কাঞ্চন, তার ‘জনতা পার্টি’র কী খবর
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
স্পর্শে ফিরছেন অর্চিতা!
স্পর্শে ফিরছেন অর্চিতা!
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
‘বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
‘বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের
ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের