প্রেম বাঁচাতে নিলয়-সাফার ‘ওয়াদা’

বিনোদন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:৩৭

প্রেমের জন্য জীবন বাজি রাখা কিংবা মনের মানুষকে দেওয়া ওয়াদা রাখার প্রাণপণ চেষ্টা ক্রমশ কমছে। তবে সেরকম নিখাদ এক প্রেমের উপাখ্যান উঠে আসলো নাটকের পর্দায়। ‘ওয়াদা’ নামের এই নাটক দেখা যাবে আসন্ন কোরবানির ঈদের আয়োজনে।

নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। রাশেদ ও জুথি নামের দুই তরুণ-তরুণীর গভীর প্রেমের গল্পে এগিয়েছে নাটকটি। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নিলয় আলমগীর ও সাফা কবির।

তবে প্রতি প্রেমের মতো এখানেও আছে বাধা। সেই বাধার নাম সুলতান। ভিলেন ধাঁচে সাজানো এ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।

নাটকের দৃশ্যে নিলয়-সাফা নাটকটি সম্পর্কে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়াদা’। 

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’