জুলফিকার রাসেল-টুনাই গাঙ্গুলী জুটির সঙ্গে ইমন চক্রবর্তী

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৫:৪৭আপডেট : ২৭ জুন ২০২৩, ১৩:২১

ঢাকার জুলফিকার রাসেলের গীতিকবিতায় বেশ ক’বছর ধরে সুর-সংগীতের সুতো বেঁধে চলেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী। যে জুটির সর্বশেষ কাজ ছিল নচিকেতার কণ্ঠে ‘সে একটা গাছ’। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া গানটির জন্য প্রচুর প্রশংসা মিলছে এখনও। সেই রেশ না কাটতে ফের ঈদ উপহার পাঠালেন শ্রোতাদের।

এবার দুজনে হাজির হলেন দুই বাংলার অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে। ২৬ জুন বেলা ৩টায় জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হলো তাদের বিশেষ গান ‘শুধু ভালোবাসাই সব নয়’।  

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এই গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে ইমন। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’

টুনাই জানান, জুলফিকার রাসেলের গীতিকবিতায় তিনি অনেক গানের সুর বেঁধেছেন। আবার ইমন চক্রবর্তীর জন্যেও গান বেঁধেছেন বেশ ক’টি। তবে তিন জনের প্রথম কাজ হলো ‘শুধু ভালোবাসাই সব নয়’। তার ভাষায়, ‘সেজন্যই এই গানটি আমাদের কাছে স্পেশাল।’

এদিকে গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘টুনাইর সঙ্গে আমার কাজের তালিকা বলে শেষ করা যাবে না। আমরা এক হয়ে প্রচুর গান বেঁধেছি। সেটা অব্যাহত রয়েছে এখনও। হ্যাঁ, ইমন চক্রবর্তীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বলাই বাহুল্য, অসাধারণ গেয়েছেন ইমন চক্রবর্তী। বাকিটা শ্রোতারা শুনে বলবেন।’

এদিকে গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তীর প্রতিক্রিয়া এমন, ‘ভালো একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি। এটি লিখেছেন শ্রদ্ধেয় জুলফিকার রাসেল আর সুর-সংগীত করেছেন খুব প্রিয় টুনাইদা। গানটি প্রকাশ হলো জুটি মিউজিকের ব্যানারে। আপনাদের সকলকে অনুরোধ করছি, গানটি শুনবেন। জানাবেন কেমন লাগলো।’ জুলফিকার রাসেল, ইমন চক্রবর্তী ও টুনাই দেবাশীষ গাঙ্গুলী

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’