প্রথম সপ্তাহে কত আয় করলো ‘মিশন ইম্পসিবল ৭’

বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১৩:০৪আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৩:০৪

হলিউড তারকা টম ক্রুজ মানেই ‘মিশন ইম্পসিবল’। নামে ইম্পসিবল হলেও ছবিতে আদতে অসম্ভব কাজগুলোই করে দেখান এই অভিনেতা। দুর্দান্ত সব স্টান্ট নিজেই করেন। এর সঙ্গে থাকে অ্যাকশন আর রহস্য-রোমাঞ্চের ছোঁয়া। যা দেখে চমকিত হয় দর্শক-ভক্তরা।

গত ১২ জুলাই এই ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘মিশন ইম্পসিবল: ডেড রিকনিং পার্ট ওয়ান’। মুক্তির পর থেকে বৈশ্বিক বাজারে দারুণ ব্যবসা করছে ছবিটি। স্পষ্ট করে বললে, ‘মিশন ইম্পসিবল’ সিরিজের অতীতের সবগুলো সিনেমা থেকে এটির আয়ের গতি বেশি।

প্রথম সপ্তাহেই ছবিটি বিশ্বব্যাপী ২৩৫ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে ১৫৫ মিলিয়ন ডলার এসেছে বিশ্বের ৭০টি দেশ-অঞ্চল (চীন ও জাপান ছাড়া) থেকে। প্রথম সপ্তাহের আয়ের নিরিখে এটি ‘মিশন ইম্পসিবল ৬’র চেয়ে ১৫ শতাংশ এগিয়ে।

শুধু তাই নয়, প্রথম উইকেন্ডে আমেরিকায় ছবিটির আয় ছাড়িয়ে গেছে ৮০ মিলিয়ন ডলার। যা ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড কালেকশন।

যদিও এটাকে অ্যাভারেজ আয় বলেই মনে করছেন মার্কিন সিনেমা কনসালট্যান্ট ডেভিড এ গ্রস। তার দাবি, “মিশন ইম্পসিবল’র মতো সিরিজের এমন অ্যাকশন-থ্রিলার সিনেমার ক্ষেত্রে এই আয় (স্থানীয় বাজারে) মোটামুটি অ্যাভারেজ ধরা যায়। কারণ বিদেশে এমন অ্যাকশন সিনেমার আয় বেশ ভালো।”

টম ক্রুজের সাহসী স্টান্ট উল্লেখ্য, ‘মিশন ইম্পসিবল ৭’র প্রথম এই পর্ব নির্মাণ করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারিন। নির্মাতার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন টম ক্রুজ নিজেই। ছবিতে টমের সঙ্গে আরও আছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেমস, সাইমন পেগ, রেবেকা ফারগুসন, ভানেসা কিরবি প্রমুখ। ২৯১ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস ও ভ্যারাইটি

/কেআই/
সম্পর্কিত
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
আমি কখনও থামবো না: টম ক্রুজ
আমি কখনও থামবো না: টম ক্রুজ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প