ফারুকীর উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’, মন্ত্রীদের শপথ ৩ আগস্ট!

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ২২:০৯আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:৩২

সবসময় শুটিং কিংবা সেন্সর নিয়ে হট্টগোলে থাকা মানুষ মোস্তফা সরয়ার ফারুকী। অথচ ‘শনিবার বিকেল’ যুদ্ধের পর অনেকটাই যেন চুপচাপ এই তারকা নির্মাতা। তবে সেই নীরবতা যে নতুন এক মন্ত্রণালয় গড়ার কাজে নিবেদিত ছিলো, সেটি টের পাওয়া যায়নি একদমই। নিশ্চিত হওয়া গেছে এরমধ্যে তিনি গঠন করেছেন ‘মিনিস্ট্রি অব লাভ’!

যে মন্ত্রণালয়ে তিনি নিযুক্ত করেছেন ১২ জন মন্ত্রী। ঢাক পিটিয়ে ৩ আগস্ট সন্ধ্যায় হোটেল শেরাটনে হতে যাচ্ছে এই মন্ত্রীদের শপথ আনুষ্ঠানিকতাও। নিশ্চিত, শপথবাক্য পাঠ করাবেন ফারুকী নিজেই। চাঞ্চল্যকর এই খবরটি রবিবার (রাতে) নিশ্চিত করলেন মোস্তফা সরয়ার ফারুকীর প্রাক্তন সেনাপতি রেদওয়ান রনি। যিনি এখন কর্মরত আছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও হিসেবে।

জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। মূলত, সেই খবরটিই ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হবে ৩ আগস্ট।  

চরকি’র সিইও রেদওয়ান রানি জানান, ‘এখনই আমরা এই মন্ত্রণালয় নিয়ে মুখ খুলছি না। আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। তারপর সব জানানো হবে। এটুকু বলছি, মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় ১২টি সিনেমার নতুন মন্ত্রণালয় গঠিত হয়েছে। এর ১২ জন মন্ত্রী মহোদয়কে শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।’ রেদওয়ান রনি

জানা গেছে, শপথ আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই সিনেমাগুলো প্রদর্শিত হবে চরকিতে। ধারণা করা হচ্ছে, লম্বা বিরতির পর ফারুকী ও তার ভাইবেরাদরদের একটা সম্মিলন ঘটবে এই ফিল্মি মন্ত্রণালয়ের মাধ্যমে।

/এমএম/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক