কানের পর টরন্টো সফরে ‘মুজিব’, সঙ্গে তিশা-শুভ

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৫:২২ আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:৩৫

গেলো বছর বিখ্যাত কান উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে অংশ নিয়েছিলেন আরিফিন শুভসহ ছবির সংশ্লিষ্ট কয়েকজন। সেখানে ছবিটির ট্রেলার উন্মুক্ত করা হয়। অবশ্য উৎসবের অফিসিয়াল কোনও বিভাগ নয়, বরং সেখানকার কমার্শিয়াল বাজারে নিজ অর্থায়নে ট্রেলার উন্মোচন আয়োজন করা হয়েছিল।

এবার আর ট্রেলার নয়, পুরো ছবি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন ‘মুজিব’র মুখ্য তারকা আরিফিন শুভ। সঙ্গে থাকছেন ছবির আরেক শিল্পী নুসরাত ইমরোজ তিশা। এবার তাদের গন্তব্য কানাডা। সেখানে তারা অংশ নেবেন ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। এখানে ‘মুজিব’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় থেকে শুভ ও তিশার টরন্টো সফরের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু টরন্টো উৎসবের কোন বিভাগে এটি দেখানো হবে, সেটি নিয়ে কিছু বলা হয়নি ওই নোটিশে।

তাই বিষয়টি পরিষ্কার হতে বাংলা ট্রিবিউন যোগাযোগ করে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। তিনি বললেন, ‘যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এটা নির্ভর করছে ভিসা হওয়ার ওপর। আর আমি যতদূর জানি, ছবিটি উৎসবের কমার্শিয়াল বাজারে দেখানো হবে; কোনও অফিসিয়াল সিলেকশন বা কম্পিটিশন বিভাগে নয়।’

কত তারিখে ‘মুজিব’র প্রিমিয়ার হবে, কবে নাগাদ শুভ-তিশা রওনা দেবেন, এসব বিষয়েও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি জানেন না তিশাও!

উৎসবের ওয়েবসাইট থেকে জানা গেলো, আগামী ৭ সেপ্টেম্বর পর্দা উঠবে ৪৮তম ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১১ দিনব্যাপী সিনেমাযজ্ঞ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।  

সেন্সর ছাড়পত্র হস্তান্তর অনুষ্ঠানে ‘মুজিব’ সিনেমার শিল্পীরা এদিকে গত ৩১ জুলাই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে ‘মুজিব’ সিনেমাটি। এরপর গত ১২ আগস্ট একটি পাঁচতারকা হোটেলে বিশাল আয়োজনের মাধ্যমে সেই ছাড়পত্র হস্তান্তর করা হয়। কিন্তু মুক্তির বিষয়ে কোনও তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

/কেআই/
সম্পর্কিত
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন,  যা বললেন সংগীতশিল্পী
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন, যা বললেন সংগীতশিল্পী
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
বিনোদন বিভাগের সর্বশেষ
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী