নার্স চরিত্রে মিথিলাই নির্মাতার একমাত্র পছন্দ!

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭

মুখ্য চরিত্রের অভিনেত্রী হিসেবে টলিউডে খাতা খুলেছেন গেলো জুলাইতে। যদিও তারও আগেই তার ঝুলিতে ভিড় করেছে অন্তত এক হালি ছবি। অর্থাৎ সিনে ব্যস্ততা তাকে পেয়ে বসেছে। তিনি রাফিয়াত রশিদ মিথিলা। ব্যস্ততার মিছিলে যুক্ত হয়েছে নতুন প্রজেক্ট। আপাতত নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।

কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেলো, ছবিটি পরিচালনা করবেন দুলাল দে। এটি মূলত গোয়েন্দা ঘরানার ছবি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। যিনি পড়েন ডাক্তারি, আর ভালোবাসেন ক্রিকেট খেলতে। এর মধ্যে ঘটনাচক্রে জামাইবাবুর পাল্লায় পড়ে গোয়েন্দাগিরি শুরু করেন। সেই জামাইবাবুর ভূমিকায় থাকছেন শিলাজিৎ মজুমদার।

এই ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। ইতোমধ্যে তার চরিত্রের লুকও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেলো, সাদা শাড়ি-ব্লাউজে সাদামাটা মিথিলা। লুক দেখে আঁচ করা যায়, নির্মাতা চরিত্র নির্বাচনে ভুল করেননি।

নার্স চরিত্রে মিথিলাকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’

ছবিটির মূল শিল্পীরা ছবিটি নিয়ে পরিচালক দুলাল দে বলেন, ‘আসলে এই গল্পের অনেকগুলো দিক রয়েছে। সাধারণ গোয়েন্দাদের মতো নয়। আমার গল্পের নায়ক দারুণ ক্রিকেট খেলে। ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র। পাশাপাশি খুব বুদ্ধিদীপ্ত। তবে অন্যান্য গোয়েন্দার মতো এটাতেও সাহিত্যের ছোঁয়া থাকবে।’

উল্লেখ্য, মিথিলাকে সর্বশেষ দেখা গেছে গত ৭ জুলাই মুক্তি পাওয়া ‘মায়া’ সিনেমায়। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া তার হাতে রয়েছে অর্ণব মিদ্যার ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ‘নীতিশাস্ত্র’; এছাড়া অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ নামের একটি ছবিতে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া
‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা পছন্দ করি না’ প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, কী বলেছিলেন স্বামী সিদ্ধার্থ
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর