টরন্টো ও শিকাগো উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২২

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট জানিয়ে নির্মিত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’। গত বছরের নভেম্বরে কানাডার ভ্যাংকুবার চলচ্চিত্র উৎসবে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর ব্রাজিল, পর্তুগাল, ইতালি ও ভারতের বিভিন্ন উৎসবে অংশ নেয় ছবিটি এবং প্রশংসা ও পুরস্কার পায়।

এবার ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে কানাডার টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের শিকাগো দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে। দুটি উৎসবে যথাক্রমে ২১ ও ২৩ সেপ্টেম্বর দেখানো হবে ‘প্রিয় সত্যজিৎ’।

ছবির নির্মাতা প্রসূন রহমান জানান, টরন্টো মাল্টিকালচারাল উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে স্কারবরোতে অবস্থিত অডিওন সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে এটি। এরপর শিকাগো উৎসবেরও শেষ দিন তথা ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল তিনটায় নগরীর শোপ্লেস আইকন থিয়েটারে দেখানো হবে ছবিটি।

দুই উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ প্রসূন রহমান বলেন, ‘সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে নেটফ্লিক্স থেকে সিনেমা নির্মিত হয়েছে কলকাতায়ও ছবি নির্মিত হয়েছে। আমাদের ছবিটি বাংলাদেশ থেকে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য বানানো। এতে সত্যজিৎ রায়ের অনুসারী পরের প্রজন্মের দুজন নির্মাতার নতুন নির্মাণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অন্তর্জগতের প্রতিচিত্র দেখা যায়।’

‘প্রিয় সত্যজিৎ’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল ও মৌটুসি বিশ্বাস। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন নির্মাতা। শিগগিরই সেটা সম্ভব হলে বলে তার প্রত্যাশা।

/কেআই/
সম্পর্কিত
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু