মুজিব: এলো নতুন ট্রেলার, সঙ্গে মুক্তির তারিখ

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৩, ১৩:০০আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৪:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হবে সিনেমা—এই ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে। এরপর পরিকল্পনা, কাস্টিং, শুটিং, সম্পাদনা মিলিয়ে দীর্ঘ সময়ের জার্নি। কান উৎসবে গিয়ে ট্রেলার প্রকাশ, টরন্টো উৎসবে গিয়ে ছবির প্রিমিয়ারসহ নানা আয়োজন দেখা গেছে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তির তারিখ পাওয়া যায়নি।

অবশেষে সেই তারিখটি ঘোষণা করা হলো। আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি। রবিবার (১ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন ট্রেলার প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সিনেমাটি বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে হত্যা করলো সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।’

বছর খানেক আগে ‘মুজিব’ সিনেমার একটি ট্রেলার প্রকাশ করা হয়েছিল। সেটা অবশ্য দর্শকের মন খুশি করতে পারেনি। নির্মাণের দুর্বলতা কারণে অনেকেই সমালোচনা করেছিলেন। তাই রবিবার (১ অক্টোবর) নতুন আরেকটি ট্রেলার উন্মুক্ত করা হয়। এখানে অবশ্য সমালোচিত দৃশ্যগুলো তেমন দেখা যায়নি। নতুন কিছু দৃশ্য দিয়েই ট্রেলার সাজানো হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার ঝলক দেখা গেছে।

‘মুজিব’ সিনেমার দৃশ্য ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খান প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়।

ট্রেলার দেখুন এখানে

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে