তানজিন তিশার হাতে সময় ২৪ ঘণ্টা!

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৯:১১আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০:০৯

ব্যানার হাতে সারিবদ্ধভাবে দাঁড়ানো সংবাদকর্মীরা। ব্যানারে লেখা- ‘প্রতিবাদ ও নিন্দা’। এমন ভূমিকায় সাধারণত সাংবাদিকদের দেখা যায় না। কারণ, সবসময় অন্যের অধিকার, বঞ্চনা আর ভালো-মন্দের খবর প্রকাশেই ছোটেন তারা। তবে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর প্রাণকেন্দ্র কাওরান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। উদ্দেশ্য- টিভি অভিনেত্রী তানজিন তিশার ‘অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

এ প্রতিবাদে অংশ নেন দেশের বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজপোর্টাল ও রেডিওর বিনোদন বিভাগের কর্মীরা। তারা সমন্বিতভাবে তানজিন তিশার কর্মকাণ্ড ও আচরণের নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে অভিনেত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। অন্যথায় তার সব ধরনের খবর প্রচারে বিরত থাকবেন বলেও স্পষ্টভাবে জানিয়েছেন তারা।

প্রতিবাদে দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক তানভীর তারেক বলেন, ‘তানজিন তিশার এমন অপেশাদার আচরণ মোটেও মেনে নেওয়া যায় না। সে যা করেছে, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে।’

তানজিন তিশা একাত্তর টিভির জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল আহমেদ জয় বলেন, ‘একজন সাংবাদিক কোনও তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবেন এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র। চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন। এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। উড়িয়ে দেওয়ার কথা বলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন। আবার সেখান থেকে বের হয়ে এসে তামিমের নাম ধরে অভিযোগ করার মাধ্যমে তিনি আমাদের সবার মানহানি করেছেন।’

এই সিনিয়র সাংবাদিক আরও বলেছেন, ‘তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবো। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’

বিনোদন সাংবাদিকদের একাংশ চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক নাজমুল আলম রানার বক্তব্য, ‘তিশার যদি কোনও অভিযোগ থাকে, তবে সে আমাদের জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি-ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। চ্যানেল টোয়েন্টিফোর তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা প্রকাশ না করে তবে আমরা যে যার জায়গা থেকে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবো।’ 

বলা দরকার, গত ১৫ নভেম্বর রাতে অচেতন অবস্থায় তানজিন তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন জানা যায় তিনি ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় শোবিজ পাড়ায়। গুঞ্জন ওঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের জেরে এমন কাণ্ড করেছেন তিশা। এই সূত্র ধরেই তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন অনেক সংবাদকর্মী। তার সাড়া না পেয়ে একটি প্রশ্ন তার মুঠোফোনে পাঠান চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম। সেটা পেয়ে উল্টো তিশাই কলব্যাক করেন এবং ‘ক্ষমতা দিয়ে’ সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়া’র হুমকিও দেন।

পরে অবশ্য সেই আচরণের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তানজিন তিশা। কিন্তু ওই পোস্ট আবার মুছেও দেন তিনি। আর ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন সাংবাদিক তামিমের বিরুদ্ধে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন