প্রথমবার মুখোমুখি দুই বিশ্বাস, মাঝে আনজাম মাসুদ

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ২১:৪৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:৪৯

সিনেমায় বিশ্বাস বংশের দুই সফল মুখ অরুণা আর অপু। দু’জনই শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবার একসঙ্গে অতিথি হয়ে মুখোমুখি বসছেন ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে। তাদের মাঝে থাকছেন উপস্থাপক আনজাম মাসুদ।

অনুষ্ঠানটি প্রচার হবে এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়। নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।

জানা গেছে, অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস দু’জন দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও এই প্রথম কোনও টেলিভিশন অনুষ্ঠানে একসাথে উপস্থিত হচ্ছেন। যেখানে তারা নিজেদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা শেয়ার করবেন দর্শকদের সঙ্গে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন দু’জনে। 

অনুষ্ঠানটির পরিকল্পক, উপস্থাপক ও নির্দেশক আনজাম মাসুদ বলেন, ‘নিঃসন্দেহে তারা দুজনেই মেধাবী অভিনেত্রী। তবে এই আয়োজনের মাধ্যমে আবারও সেই মেধার খেলায় মুখোমুখি দাঁড়াবেন তারা। অনুষ্ঠানটি দেখলে জানা যাবে, সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে কে বিজয়ী হয়েছেন। এই পর্বের বিভিন্ন সেগমেন্টে কথা বলতে গিয়ে এবং প্রশ্নের উত্তর দিতে যেয়ে তারা কখনও আবেগ প্রবণ আবার কখনও নস্টালজিক হয়ে পড়েছেন। সেই মুহূর্তগুলোও দেখার মতো বলে আমি মনে করি।’     

অনুষ্ঠানের সেটে মুখোমুখি অরুণা ও অপু, মাঝে আনজাম মাসুদ এতে লিটন খন্দকারের রচনায় গবেষণালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন বিনয় ভদ্র, শাহিন খান, লিটন খন্দকার, জাহাঙ্গীর আলম, মনিষা, তমাল মাহবুব, শফিক খান দিলু ও নূর এ কাঞ্চন। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন।

/এমএম/
সম্পর্কিত
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ