লিখলেন মমতা, গাইলেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৩:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৩:৪৮

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারাক্ষণ রাজ্য আর রাজনীতি নিয়েই তার ব্যস্ততা। তবে এসবের ফাঁকে লেখালেখিতেও মন রয়েছে। কবিতা লেখেন, তার বইও প্রকাশিত হয়েছে। এবার আরও একধাপ এগিয়ে, গান রচনা করলেন। আর সেই গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত তারকা অরিজিৎ সিং।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেলো, আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছেন অরিজিৎ। এটিই তার কণ্ঠে প্রথম কোনও উৎসবের থিম সং। গানের মূল ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছু লাইন লিখেছেনও তিনি। বাকিটা লিখেছেন কবি শ্রীজাত।

বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। বিশাল এই উৎসবের ২৯তম আসর শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে যোগ দেবেন সুপারস্টার সালমান খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গাঙ্গুলি, মহেশ ভাট প্রমুখ।

কলকাতার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শাহরুখ খান প্রায় নিয়মিত মুখ। তবে এবার তিনি থাকছেন না বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক কমিটি এই উৎসবে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়ার রেওয়াজ ছিল। তবে বাংলা ছবির জন্য আলাদা কোনও বিভাগ ছিল না। এবার সেটা যুক্ত করা হয়েছে ‘বেঙ্গলি প্যানোরমা’ নামে। এই বিভাগেও দেওয়া হবে পুরস্কার। বিষয়টি নিয়ে উৎসব কমিটির সদস্য, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, ‘হয়তো অনেক আগেই আমাদের উদ্যোগী হওয়া উচিত ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ায় আমি অত্যন্ত খুশি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, কলকাতা উৎসবের এই আসরে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্লা, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। এছাড়া হাজির হবেন বলিউডের প্রথম সারির নির্মাতা অনুরাগ কাশ্যপ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি।

/কেআই/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
তৃণমূলে ভাঙন চূড়ান্ত: বিরোধীদলীয় নেতা বহিষ্কৃত ঋতব্রত, মমতাকে ‘উপদেষ্টা’ হওয়ার প্রস্তাব
তৃণমূলে ভাঙন চূড়ান্ত: বিরোধীদলীয় নেতা বহিষ্কৃত ঋতব্রত, মমতাকে ‘উপদেষ্টা’ হওয়ার প্রস্তাব
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প