ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৫

দেশের ওটিটি অধ্যায়ে সফলতম কনটেন্ট ‘মহানগর’। আশফাক নিপুণ নির্মিত এই সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিলেন মোশাররফ করিম। দুই সিজনের সিরিজটির রেশ কাটতে না কাটতে নতুন সিরিজ নিয়ে হাজির অভিনেতা। এবার আর পুলিশ চরিত্রে থানায় নয়, তিনি লড়বেন আদালতে; আইনজীবী হয়ে, সত্যের জন্য।

সিরিজের নাম ‘মোবারকনামা’। নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। রবিবার (৩ ডিসেম্বর) রাতে সিরিজটির প্রমো হিসেবে মোশাররফ করিমের একটি বার্তা প্রকাশ করেছে সিরিজটির প্ল্যাটফর্ম হইচই। যেখানে নিজের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মোশাররফ।

সাবলীল ভঙ্গিমায় বললেন, ‘আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী। মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে, কিন্তু একটু অন্যভাবে।’

‘মোবারকনামা’ সিরিজের দৃশ্য মোবারক হয়ে মোশাররফ বলেন, ‘কতটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, সেটা আসল বিষয় না। আমি সত্যের পক্ষে আছি কিনা, সেটাই আসল বিষয়। সারাটা জীবন আমি সত্যকে অবলম্বন করে চলেছি, সত্যই আমাকে এগিয়ে নিয়েছে।’

এই বার্তার ফাঁকে সিরিজের কিছু দৃশ্যও যোগ করা হয়েছে। যেটা দেখে আঁচ করা যায়, আইনজীবী চরিত্রে মোবারকের অসামান্য লড়াইয়ের গল্প উঠে আসছে এতে। সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমিসহ অনেকে।  

জানা গেছে, ‘মোবারকনামা’ নির্মিত হয়েছে ৮ পর্বে। আগামী ২১ ডিসেম্বর এটি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী