তটিনীর কবিতা ও কণ্ঠের প্রেমে...

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১১:৫৪আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:০৪

কবিতা আর কণ্ঠ- এই দুটোর অদ্ভুত সমন্বয় ঘটতে যাচ্ছে এই ঈদে, নাটকে। আর তাতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইরা তটিনী। দু’জনকে নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘প্রেম এসেছিল একবার’।

মেজবাহ উদ্দিন আহমেদের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নির্মাতা জানান, এই গল্পটা কবিতা, কণ্ঠ, বিজ্ঞাপন তথা একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। যে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করে রামিম নামের এক তরুণ। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে পরিচয় ঘটে কবিতাপ্রেমী নীলিমার সঙ্গে। একটি বিজ্ঞাপনের ভয়েজ ওভারের সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা। এরপর হৃদয়ের জল গড়াতে থাকে অনেক দূর। ঘটে নানা ঘটনা।

ইয়াশ ও তটিনী এতে রামিম চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর নীলিমা চরিত্রে তটিনী। বিভিন্ন চরিত্রে আরও আছেন মিলি বাশার, শম্পা নিজাম, আনন্দ খালিদ, নিজাম উদ্দিন তামুর প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রেম এসেছিল একবার’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
সৌভাগ্যবান ‘দম্পতি’ ইয়াশ-তটিনী!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-তিশার ‘কিসমত’-এ কী আছে!
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
যে কারণে কারাগারে ইয়াশ, পাগলাগারদে নিহা!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর