‘শিরোনামহীন’র হিমাচল মিশনে শুভ

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ১৩:০৬ আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৩:০৬

পথচলার দীর্ঘ সময় পেরিয়ে এখনও নতুন গান প্রকাশের ধারা অব্যাহত রেখেছে ব্যান্ড শিরোনামহীন। এখন চলছে তাদের অষ্টম অ্যালবাম প্রকাশনা। ক'দিন আগেই উন্মুক্ত করা হয়েছে  ‘বাতিঘর’ শীর্ষক অ্যালবামটির টাইটেল গান। যেটা ধারণ করা হয়েছে থাইল্যান্ডে।

সেই গান ইতোপূর্বে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যার রেশ কাটতে না কাটতেই ব্যান্ডটি নতুন গানের চিত্রায়নে নেমেছে। এবারের মিশন অপূর্ব পাহাড়ি অঞ্চল হিমাচল। আর এই মিশনে তাদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। দুটি গানের চিত্রে অভিনয় করেছেন তিনি। 

গানগুলোর শিরোনাম ‘জানে না কেউ’ ও ‘প্রিয়তমা’। এরই মধ্যে এগুলোর শুটিং শেষ হয়েছে। তুষারাবৃত হিমাচলে টানা ১২ দিনের চিত্রায়ন সেরেছেন তারা। 

উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা সিফাত আমিন শুভ বলেন, ‘ছোটবেলা থেকেই শিরোনামহীনের ভক্ত আমি। বিশেষ করে জিয়াউর রহমান ভাই, তার গান শুনেই বড় হয়েছি। দেশের জনপ্রিয় এই ব্যান্ডের দুইটি গানের মডেল হতে পারা, আমার জন্য দারুণ প্রাপ্তি ও আনন্দের।’

হিমাচলে শুভ হিমাচল অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘সেখানে প্রচণ্ড ঠাণ্ডার মাঝেও আমাদের টিম ১২ দিন শুটিং করেছে। এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু জিয়া ভাই সবসময় সাপোর্ট করেছেন, আমাদের কাজগুলো সহজ করে দিয়েছেন। অসাধারণ কিছু লোকেশনে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি, শিরোনামহীনের ভক্তরা দারুণ কিছু পেতে চলেছেন।’

শিরোনামহীন কর্তা জিয়াউর রহমান জিয়া জানালেন,  ‘বাতিঘর’ অ্যালবামে মোট দশটি গান থাকছে। নতুন গান দুটি ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর প্রকাশ করা হবে। শুটিংয়ে শিরোনামহীন

/এমএম/
সম্পর্কিত
দুই ভাষায় ‘এই অবেলায়’, সঙ্গে নীল হুরেজাহান
দুই ভাষায় ‘এই অবেলায়’, সঙ্গে নীল হুরেজাহান
শিরোনামহীন: এক মলাটে ২৯ বছর!
শিরোনামহীন: এক মলাটে ২৯ বছর!
হিমুর আছে ময়ূরাক্ষী নদী, শিরোনামহীন গড়েছে ‘নিঃশব্দপুর’
হিমুর আছে ময়ূরাক্ষী নদী, শিরোনামহীন গড়েছে ‘নিঃশব্দপুর’
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর