আঘাত পেয়েও হাল ছাড়েননি জাহ্নবী

বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৪, ২০:৩২আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:১২

ক্যারিয়ারের শুরু থেকেই জাহ্নবী কাপুরের মধ্যে চেষ্টার ছাপ দেখতে পাচ্ছেন দর্শক। ব্যতিক্রম সব চরিত্রের জন্য নিজেকে বারবার ভাঙছেন, গড়ছেন। এবার হলেন ক্রিকেটার। তাও ছবির চরিত্রের জন্যই। কেবল দায়সারা শেখা নয়, একেবারে কোচের তত্ত্বাবধানে থেকে দীর্ঘ সময় নিয়ে ক্রিকেট আয়ত্ত করেছেন এ অভিনেত্রী।

যে ছবির জন্য তার এই পরিশ্রম, সেটার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এটি নির্মাণ করেছেন স্মরণ শর্মা। ছবিতে জাহ্নবীর সঙ্গে আছেন রাজকুমার রাও।

বুধবার (১৫ মে) ছবির গান ‘দেখা তেনু’ প্রকাশ অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী। সেখানেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। জাহ্নবী বলেন, “এই ছবির পেছনে আমার অনেক পরিশ্রম ছিল। প্রায় দুই বছর ধরে আমি প্রস্তুতি নিয়েছিলাম। সম্ভবত তখন ‘মিলি’ কিংবা ‘গুডলাক জেরি’র শুটিং চলছিল, যখন আমি এই ছবির জন্য ক্রিকেট শেখা শুরু করি। নির্মাতা চাইছিলেন, আমি যেন পুরোদস্তুর ক্রিকেটার হয়ে উঠি। ভিএফএক্স ব্যবহার করে তিনি প্রতারণার আশ্রয় নিতে চাননি।”

জাহ্নবী কাপুর শ্রীদেবীকন্যা জানান, ক্রিকেট শিখতে গিয়ে তিনি কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার ভাষ্য, ‘আমি কয়েকবার আঘাতও পেয়েছি। আমার দুই কাঁধের হাড় নড়ে গিয়েছিল। তবে পরিচালক এবং আমার কোচ আমাকে অনেক সহযোগিতা করেছেন। মাঝে মাঝেই মনে হতো, হাল ছেড়ে দেই; আমার শরীর আর নিতে পারছিল না। কিন্তু তারা আমাকে উৎসাহ দিতেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রস্তুতি নিয়েই কাজটি করেছি।’

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ প্রযোজনা করেছেন করন জোহর। ছবিতে আরও আছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, অভিষেক ব্যানার্জি প্রমুখ। আগামী ৩১ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর