দেশে আসছে নতুন হিন্দি ছবি!

বিনোদন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৮:১৭ আপডেট : ২০ মে ২০২৪, ১৮:১৭

উৎসব ছাড়া যে কোনও সময় হিন্দি ছবি চালানো যাবে, দুই বছরের জন্য এমন সুযোগ দিয়েছে সরকার। সেই সুবাদে গত এক বছরে বলিউডের কয়েকটি ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাঝে ভাষার মাস ফেব্রুয়ারি ও ঈদুল ফিতর থাকায় কয়েক মাস ধরে নতুন কোনও ছবি আমদানি হয়নি। সেই অলিখিত বিরতি কাটছে এবার। পুনরায় দেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন মুম্বাই সিনেমার তারকারা।

এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে তরুণ তারকা রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ছবিটি আগামী ৩১ মে মুক্তি পাবে ভারতে। একই দিন বাংলাদেশেও মুক্তি দেওয়ার ছক আঁকছেন নির্মাতা-প্রযোজক ও পরিবেশক অনন্য মামুন।

সোমবার (২০ মে) বিকালে বাংলা ট্রিবিউনকে তথ্যটি জানিয়েছেন মামুন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে ছবিটির আমদানির আবেদন করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যেই অনুমতি পেয়ে যাবো। সব কিছু ঠিক থাকলে ভারতের সঙ্গে একই দিনে ছবিটি দেশে মুক্তি দিতে পারবো।’

ছবিটির কয়েকটি দৃশ্য ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ আমদানির ব্যাপারে নিজের সোশ্যাল হ্যান্ডেলেও আভাস দিয়েছেন মামুন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই প্রথম জাহ্নবী কাপুরের সিনেমা দেখবো বাংলাদেশের সিনেমা হলে।’

যদিও মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত ধরে নেওয়ার কোনও সুযোগ নেই। তাই দর্শককে আরও কয়েকটি দিন অপেক্ষা করতেই হচ্ছে।

উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ নির্মাণ করেছেন শরণ শর্মা। এতে আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি প্রমুখ। করন জোহরের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস।

/কেআই/
সম্পর্কিত
বাংলার মসলিনে প্যারিস মাতালেন জাহ্নবী কাপুর
বাংলার মসলিনে প্যারিস মাতালেন জাহ্নবী কাপুর
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী